Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা, শিক্ষার্থীদের বাধা

শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য-সংলগ্ন মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলার উদ্যোগ নেয় সিটি করপোরেশনের কর্মীরা। শিক্ষার্থীদের বাধায় এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি।


গ্রাফিতি মুছে ফেলার সময় শেখ হাসিনার গ্রাফিতির মাথা পর্যন্ত মুছে ফেলা হলেও শেখ মুজিবুর রহমানের ব্যঙ্গাত্মক গ্রাফিটি পুরোপুরি মুছে দেওয়া হয়। ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়ায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এ বিষয়ে ফেসবুকে লেখেন, “প্রক্টরের পদত্যাগ করতে হবে। এনএসআইয়ের প্রেসক্রিপশন নাকি ‘র’-এর প্রেসক্রিপশন, এসব আমি চিনি না। কোন সাহসে হাসিনার গ্রাফিতি মোছে?”

শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনার গ্রাফিতিটি “ঘৃণা স্তম্ভ” নামে পরিচিত এবং এটি জুলাই বিপ্লবের স্মৃতির অংশ। তারা প্রক্টরকে জানালে প্রক্টর দাবি করেন, গোয়েন্দা সংস্থার নির্দেশে সিটি করপোরেশন এবং মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের বাধার মুখে তা থেমে যায়।

ঘটনাটি নিয়ে ক্যাম্পাসজুড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ